সামুদ্রিক জীববৈচিত্র্য ঝুঁকিতে; উপকূলীয় জনগণের অংশগ্রহণই চাবিকাঠি

বাংলাদেশ ২০২৫–২৬ অর্থবছরে ৪৭৫ বিলিয়ন মার্কিন ডলারের GDP অর্জনের পথে। কল্পনা করা যায়, যদি শুধু সামুদ্রিক সম্পদ আহরণ থেকেই দেশের GDP ৬ বিলিয়ন ডলারে পৌঁছাত! ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্রসীমা আমাদের সামনে বিশাল সম্ভাবনার দুয়ার খুলে রেখেছে। বাংলাদেশ সমুদ্রকেন্দ্রিক অর্থনৈতিক সম্ভাবনার এক নবীন অধ্যায়ে প্রবেশ করেছে। তবে ব্লু ইকোনমিবাস্তবায়নের আগেই জরুরি হয়ে দাঁড়িয়েছে উপকূলীয় সামুদ্রিক জীববৈচিত্র্যের সুরক্ষা। সমুদ্র-নির্ভর খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, উপকূলীয় বাস্তুসংস্থান এবং লাখো মানুষের জীবিকা—সবকিছুই নির্ভর করে বঙ্গোপসাগরের প্রাকৃতিক ভারসাম্যের ওপর। অথচ মানবসৃষ্ট চাপ, দূষণ, অব্যবস্থাপনা ও জলবায়ুপরিবর্তনের প্রভাবে এই ভারসাম্য ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছে। বঙ্গোপসাগরে রয়েছে মাছ, কাঁকড়া, চিংড়ি, […]